আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল চালাচ্ছে প্রচার অভিযান। মঙ্গলবার বামনগোলার পাকুয়াহাটে রাজ্যের আর এক বিরোধী দল সিপিএম-এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। এদিন সিপিএম এর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে দলের নেতা, কর্মী ও সমর্থকরা এই মিছিলটি বের করে। এদিন তারা রবীন্দ্র মোড় থেকে মিছিল বের করে পাকুয়াহাট বাজার পরিক্রমা করে বলে খবর।
এবিষয়ে সিপিএম ছাত্র যুব নেতা কোস্তব চ্যাটার্জী জানান, সিপিএম এর পক্ষ থেকে এদিনের মিছিল করা হয়। পঞ্চায়েত নির্বাচনে তাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদী তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/o0czNA5wOKY